প্রধান সূচি

শেবাচিমের হোষ্টেলে অভিযান : আটক ১

বরিশাল অফিস :

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এফ. এম. নূর-উর-রফী ইন্টার্ন ডক্টরর্স হোস্টেলে অভিযান চালিয়ে ইয়াবা সেবনের বিভিন্ন উপকরণ, হাউজি খেলার সরঞ্জাম এবং ধারাল দা, রড ও হকষ্টিক উদ্ধার করা হয়েছে।

এ সময় অবৈধভাবে হোষ্টেলে বসবাসকারী ঝালকাঠি জেলার নলছিটির জমি ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেনকে আটক করা হয়। আজ শনিবার বেলা ২টার দিকে পুলিশের সহায়তায় হোষ্টেলে অভিযানে নামে হাসপাতাল কর্তৃপক্ষ।

ইন্টার্ন চিকিৎসকরা জানায়, হাসপাতালের এফ. এম. নূর-উর-রফী ইন্টার্ন ডক্টরর্স হোষ্টেলে বহিরাগতদের উপদ্রব দীর্ঘদিনের। স্থানীয় ক্ষমতাসীনরা অবৈধভাবে হোষ্টেলে অনুপ্রবেশ করে ইন্টার্ন ডক্টরদের জিম্মি করে মাদক সেবন, মাদক বেচা-কেনাসহ হোষ্টেলে নারী নিয়ে অসামাজিক কার্যাকলাপ হয়ে আসছে।

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ছিনতাইসহ বহিরাগতদের উপদ্রব বেড়ে যাওয়ায় তারা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন।

এর প্রেক্ষিতে শনিবার দুপুরে মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রশাসন পুলিশের সহায়তায় ওই হোস্টেলে অভিযান চালায়। অভিযান টের পেয়ে অনেকে পালিয়ে গেলে হোষ্টেলের ৪র্থ তলার ৪০৯ নম্বর কক্ষে গত ৫-৬ দিন ধরে অবৈধভাবে বসবাসকারী নলছিটির জমি ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেনকে আটক করেন তারা।

শের-ই- বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ভাস্কর সাহা জানান, অভিযানের সময় বিভিন্ন কক্ষের তালা ভেঙে ইয়াবা সেবনের বিভিন্ন উপকরণ, হাউজি খেলার সরঞ্জাম এবং ধারাল দা, রড ও হকষ্টিক উদ্ধার করা হয়। এমন ঘটনা যাতে পরবর্তীতে না ঘটে সে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial