মঠবাড়িয়া প্রেসক্লাবের উদ্যোগে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
মঠবাড়িয়া প্রতিনিধি :
মঠবাড়িয়া প্রেসক্লাবের বার্ষিক বনভোজন শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধুর সমাধিস্থলে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে এ বনভাজনের শুভ সুচনা হয়। অনুষ্ঠানে পিরোজপুরের জেলা পরিষদের সদস্য ও মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আজিম-উল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি আবদুস সালাম আজাদী, সাবেক সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, সাধারণ সম্পাদ জিল্লুর রহমান, সাংবাদিক দেবদাস মজুমদার, এইচএম আকরামুল ইসলাম, জালাল আহম্মেদ, এসএম কামাল আহম্মেদ, রফিকুজ্জামান আবীর, আবদুল হালিম দুলাল, শাহ আলম, রোকনুজ্জামান শরীফ, আবুল বাশার, মনির আকন, ইসমাইল হোসেন হাওলাদার, ইসরাত জাহান মমতাজ, শিবাজী মজুমদার শিবু, শাহাদাত হোসেন বাবু ও এসএম আকাশ উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« কুষ্টিয়ায় তিন দিনব্যাপী লালন উৎসব শুরু (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় উপজেলা ছাত্রদলের পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা »
