প্রধান সূচি

মঠবাড়িয়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণ করলো প্রাইভেট শিক্ষক

মঠবাড়িয়া প্রতিনিধি :

জেলার মঠবাড়িয়া উপজেলায় প্লে-গ্রুপের ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণ করেছে তারই প্রাইভেট শিক্ষক। এ ধর্ষনের অভিযোগে শুক্রবার রাতে থানায় মামলা হয়েছে। ওই শিশুটির হতদরিদ্র বাবা বাদী হয়ে শিক্ষক শামীম হোসেন কচি (২০)কে আসামী করে মামলাটি দায়ের করেছেন। ধর্ষক প্রাইভেট শিক্ষক শামীম হোসেন কচি উপজেলার বুড়িরচর গ্রামের কুদ্দুছ বেপারীর ছেলে। পুলিশ আহত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর পিরোজপুর সদর আধুনিক হাসপাতালে পাঠিয়েছে।

মামলা সূত্রে জানাগেছে, উপজেলার উদয়তাঁরা বুড়িরচর গ্রামের দিনমজুরের শিশুকে প্রাইভেট পড়াতো নানা বাড়িতে থাকা শিক্ষক শামীম হোসেন কচি। শিশুটি গত বুধবার দুপুরে প্রতিবেশীর ঘরে প্রাইভেট পড়ে না ফেরায় মা খুঁজতে গেলে শিক্ষকের নানার ঘর থেকে শিশুটির চিৎকার শুনতে পায়। শিশুটির মা দরজায় কড়া নাড়তেই শিক্ষক কচি দৌড়ে পালিয়ে যায়। এসময় শিশুটির মা ঘরে ঢুকে মেয়েকে বিব¯্র অবস্থায় দেখতে পায়।

মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে বৃহস্পতিবার শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial