প্রধান সূচি

মঠবাড়িয়ায় উপজেলা ছাত্রদলের পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা

মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে উপজেলা বিএনপি’র সভাপতি দিলওয়ার হোসেন মুন্সি এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ও ১০টি ইউনিয়ন ও ২টি কলেজ কমিটির নাম ঘোষণা করা হয়।

উপজেলা ছাত্রদলের সভাপতি মাইনুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবুল, ছাত্র বিষয়ক সম্পাদক জসীম ফরাজী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক অহিদুজ্জামান মিল্টন, মাসুম বিল্লাহ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম প্রমূখ।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial