কাউখালীতে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
কাউখালী প্রতিনিধি :
“জাটকা ইলিশ ধরব না, দেশের ক্ষতি করব না’-এই স্লোগানকে সামনে নিয়ে আজ শনিবার পিরোজপুরের কাউখালী উপজেলা থেকে শুরু হয়েছে জাটকা সংরক্ষণ সপ্তাহ। আগামী ১৭ মার্চ পর্যন্ত পালিত হবে এ জাটকা সংরক্ষণ সপ্তাহ।
এ উপলক্ষে শনিবার সকালে জাটকা সংরক্ষন বিষয়ে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের জোলাগাতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ সাহা, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রস্তুম আলী, ইউপি সদস্য মামুন হোসেন প্রমুখ।
জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপনে আগামীকাল সোমবার বের করা হবে শোভাযাত্রা। জাটকা সংরক্ষণ সপ্তাহ জুড়ে বিভিন্ন মাছের বাজারে ঝটিকা অভিযান ছাড়াও আগামী ১২ মার্চ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, সমাবেশ, ভিডিও প্রমান্য চিত্র প্রদর্শন, শিশু-কিশোরদের রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
Please follow and like us:
« কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ (পূর্ববর্তি সংবাদ)
