প্রধান সূচি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপে ১০ বছরে দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটবে …. তাসমিমা হোসেন

ষ্টাফ রিপোর্টার :

দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তাসমিমা হোসেন বলেছেন, আমাদের শিক্ষার্থীদের মানুষের মত মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। বর্তমান সরকার দেশের ২৩ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করেছে। এই তথ্য প্রযুক্তির সুবিধা ব্যবহার করে ছাত্র-ছাত্রীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক বানাতে হবে। সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত শিক্ষা ব্যবস্থার যে কারিকুলাম হাতে নিয়েছেন তাতে আগামী ১০ বছরের মধ্যে দেশে শিক্ষার আমূল পরিবর্তন হবে।

তিনি বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর জেলার ভান্ডারিয়ার ভিটাবাড়িয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামীতে দেশ ও সমাজের নেতৃত্ব আসবে। তাই তাদের সাংস্কৃতিক ও মানসিক বিকাশ সাধন করা প্রয়োজন। গত ৩২ বছরে আনোয়ার হোসেন মঞ্জু’র নেতৃত্বে এ অঞ্চলে রাস্তা-ঘাট, বিদ্যুৎ, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন সাধিত হয়েছে। মনে রাখতে হবে অবকাঠামো উন্নয়নের পাশপাশি মনের বিকাশ না ঘটলে প্রকৃত উন্নয়ন সাধিত হয় না। স্থানীয় জনপ্রতিনিধিসহ তৃণমূলের নেতৃত্ব গড়ে উঠলে মানুষ উপকৃত হয়। ভান্ডারিয়ার গ্রামীণ জীবনে যে ধারাাবাহিক উন্নয়ন চলছে তা অব্যহত রাখার জন্য এলাকাবাসীকে সচেতনভাবে কাজ করতে হবে। আমি দীর্ঘকাল ধরে এলাকায় আসা-যাওয়া করি। এ এলাকায় আমি পাঁচ বছর সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছি। ১৯৯১ সালের নির্বাচনে রাজনৈতিক কারণে আনোয়ার হোসেন মঞ্জু এলাকায় আসতে না পারলেও তাঁর পক্ষ হয়ে আমার আহ্বানে আপনারা তাঁকে সংসদ সদস্য নির্বাচিত করেছিলেন। এর জন্য মঞ্জু সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। তিনি বারবার এ এলাকা থেকে নির্বাচিত হয়ে মন্ত্রী হিসাবে সরকারে রয়েছেন। এটা এলাকাবাসীরই আন্তরিক অবদান। আমরা অতীতেও আপনাদের সাথে ছিলাম, ভবিষ্যতেও থাকব।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট শহীদুল হক খান পান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জেপি’র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, ধাওয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা জেপি’র সদস্য সচিব সিদ্দিকুর রহমান টুলু, যুব সংহতির কেন্দ্রীয়সহ সভাপতি কামাল হোসেন খান প্রমুখ।

এ সময় মঞ্চে ছিলেন ভান্ডারিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, তাসমিমা হোসেনের নাতনি নাবিহা ইয়াসমিন, জেপি নেতা ইউসুফ আলী আকন, আব্দুল হালিম শরীফ, রেজা আহমেদ দুলাল প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial