প্রধান সূচি

পিরোজপুরে তথ্য গোপন করে দুই উপজেলা থেকে ভাতা গ্রহণ করছে মুক্তিযোদ্ধা কেএম আলম

স্টাফ রিপোর্টার :

পিরোজপুরের কাউখালীতে মুক্তিযোদ্ধা কেএম আলমের বিরুদ্ধে দুই উপজেলা থেকে দীর্ঘ দিন ধরে ভাতা গ্রহণের অভিযোগ উঠেছে। ১৯৭১ সালে দেশকে স্বাধীন করার জন্য নিজ জীবনকে বাজী রেখে যারা যুদ্ধে ঝাপিয়ে পড়ে দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে দেশকে শত্রু মুক্ত করে একটি স্বাধীন দেশ উপহার দেন, সেই গর্বিত সন্তান বীর মুক্তিযোদ্ধাদের একজন পিরোজপুরের কাউখালী উপজেলার জয়কুর গ্রামের কে. এম. আলম। তিনি তার সকল প্রকার মুক্তিযুদ্ধের তথ্য গোপন করে দুই উপজেলায় মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়ে সম্মানী ভাতাসহ সকল সুযোগ সুবিধা গ্রহণ করে আসছেন।

জানা যায়, কে.এম আলম, পিতাঃ মোকলেছুর রহমান, গ্রাম- জয়কুল, লাল মুক্তি বার্তা নং- ০৬০৫০৪০২২৫, গেজেট নং- ৬২১, তারিখঃ ১৪-০৫-২০০৫, তার জন্ম তারিখ ১৭-০৩-১৯৫৪, হিসেবে সম্মানী ভাতা প্রাপ্ত ব্যাংক হিসাব নং- ১০০০০৯২৫২, সোনালী ব্যাংক, কাউখালী শাখা। এই বীর মুক্তিযোদ্ধা কাউখালী উপজেলার মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত ও সম্মানী ভাতা প্রাপ্তির সকল তথ্য গোপন করে ২০০৬ সাল থেকে খুলনা জেলার খালিশপুর উপজেলার ১০নং ওয়ার্ডের বাড়ী নং- ডি/১৫ ঠিকানা ব্যবহার করে কে.এম আলম, পিতাঃ হাজী মোকলেছুর রহমান নামে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হন। আসলে খুলনার ঐ ঠিকানাটি মুক্তিযোদ্ধা আলমের বসবাসের ঠিকানা। যার মুক্তিবার্তা নং- ০৪০১০৩০০৫৫, জন্ম তারিখ ১৭-০৩-১৯৫৪। তিনি এখান থেকেও মুক্তিযোদ্ধা হিসেবে খালিশপুর সোনালী ব্যাংক শাখার হিসাব নং ০০২৬০০০১৫৩ থেকে সম্মানী ভাতা গ্রহন করে আসছেন বলে জানা যায়। একজন মুক্তিযোদ্ধা দেশের যে কোন একটি ঠিকানা ব্যবহার করে মুক্তিযোদ্ধা হিসেবে ভাতা গ্রহণ করতে পারবেন। কিন্তু কে. এম. আলম জালিয়াতির আশ্রয় নিয়ে দুই উপজেলায় মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়ে সম্মানী ভাতাসহ মুক্তিযোদ্ধা হিসেবে সকল সুযোগ সুবিধা গ্রহণ করে আসছেন।

এ বিষয়ে দুই উপজেলায় তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা কে. এম আলমের সাথে মোবাইলে যোগাযোগ করে দুই স্থানে তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা হবার বিষয় জানতে চাইলে তিনি কাউখালীতে তালিকাভুক্ত ও সম্মানী ভাতা প্রাপ্তির কথা স্বীকার করলেও খুলনার খালিশপুরের মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত ও সম্মানি ভাতা প্রাপ্তির কথা অস্বীকার করেন। এসময় তিনি বলেন, দুই স্থান থেকে তালিকাভুক্তি হওয়া ভুল হয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয়ে আবেদন দিয়ে ঠিক করা হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial