ইন্দুরকানীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
ইন্দুরকানী প্রতিনিধি :
ইন্দুরকানীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ থেকে র্যালি বের করা হয়। র্যালিতে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার তৌহিদ্বীন ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ এমঃ মতিউর রহমান, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মৃধা, পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন প্রমুখ। র্যালি শেষে উপজেলা সভা কক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
Please follow and like us:
« বাগেরহাটে বিষ প্রয়োগে মাছ লুট : নিঃস্ব হয়ে পথে বসেছেন একাধিক ব্যবসায়ী (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে কাউখালীতে র্যালী »
