প্রধান সূচি

শনিবার থেকে ছারছীনার শরীফের মাহফিল শুরু

স্বরূপকাঠী প্রতিনিধি :

শনিবার থেকে স্বরূপকাঠী’র ছারছীনা দরবার শরীফে মাহফিল শুরু হচ্ছে। শুক্রবার শুরু হচ্ছে মাগরিববাদ মাহফিলের আনুষ্ঠানিকতা।

দরবার সূত্রে জানা গেছে, শুক্রবার বাদ মাগরিব ঐতিহ্যবাহী দরবারের প্রতিষ্ঠাতা কুত্ববুল আলম আল্লামা শাহ সুফী মাওলানা নেছারুদ্দীন আহম্মদ (রহ.) এর ৬৫ তম এবং মুজাদ্দিদে জামান শাহ সুফী মাওলানা আবু জাফর মোহাম্মদ ছালেহ (রহ.) এর ২৭তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে ঈছালেসওয়াব, দরবারের ১২৭তম বার্ষিক মাহফিল ও বাংলাদেশ জমাইয়াতে হিযবুল্লাহ সম্মেলন এর আনুষ্ঠানিকতা শুরু হবে।

ছারছীনা দরবারের পীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ ছাহেব শুক্রবার এর আনুষ্ঠানিকতা শুরু করবেন। বাংলা ১৪২৩ এর ২৭, ২৮ ও ২৯ ফাল্গুন মোতাবেক ইংরেজী ২০১৭ এর ১১, ১২ ও ১৩ রোজ শনি, রবি ও সোমবার ছারছীনার বিশাল ময়দানে মাহফিল চলবে। মাহফিলের তিন দিনের বাদ মাগরিব ও ফজর পীর ছাহেব তার লাখো লাখো ভক্ত ও মুরিদানের উদ্দেশ্যে মূল্যবান নসীহত ও তালীম, তালকিন পেশ করবেন।

আগামী ১৩ মার্চ সোমাবার বিশ্ব মুসলিম উম্মাহ, দেশ ও জাতির কল্যাণ কামনা করে মাহফিলের আখেরী মোনাজাত পরিচালনা করবেন পীর ছাহেব আমীরে হিযবুল্লাহ আলহাজ্ব হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মা.জি.আ.)।

মাহফিলের তিনদিনে পবিত্র কুরআন সুন্নাহের আলোকে ওয়াজ নসীহত করবেন দেশবরেন্য দরবারের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদগণ।

ইতোমধ্যে মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাহফিলের প্রধান ফটকসহ আগত মুসল্লি ও পীর ভাইদের জন্য তৈরী হয়েছে ওযু ও গোসলখানা। বাড়তি নিরাত্তার জন্য প্রশাসন ছাড়াও সেচ্ছাসেবক হিসেবে মাহফিলে প্রস্তুত রয়েছে মাদ্রাসার ছাত্রদের মধ্যে থেকে সহ¯্রাধিক কর্মী।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial