বাগেরহাটে মা ও মেয়েকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসীরা
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের মংলায় পারিবারিক কহলের জের ধরে এক পরিবারের মা ও মেয়েকে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেছে। বুধবার গভীর রাতে মংলা উপজেলার শহরতলীর জয়বাংলার নতুন কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাদেরকে উদ্ধার করে মংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতদের পারিবারিক সূত্র জানায়, জয়বাংলার বাসিন্দা সোহরাব মোল্লার পরিবারের সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক কোন্দল চলে আসছিল। তার জের ধরে তার বেয়াই মিঠাখালী ইউনিয়নের আন্ধারিয়া গ্রামের আবুল বাশারের নেতৃত্বে ৭/৮ ধারালো অস্ত্রধারী সন্ত্রাসী সোহরাব মোল্লার বসত ঘরের জানালার গ্রিল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এক পর্যায়ে সন্ত্রাসীরা সোহরাব মোল্লার স্ত্রী শেলিনা (৩৫) ও কন্যা মৌসুমী (২২)কে কুপিয়ে রক্তাক্ত জখম করে। তাৎক্ষনিকভাবে এ ঘটনা যাতে কেউকে না জানাতে পারে সেজন্য সন্ত্রাসীরা ওই ঘর থেকে ৪টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। আহতদের আর্তচিৎকারে এলাকাবাসী খবর পেয়ে তাদের উদ্ধার করে মংলা থানা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করে। আহতদের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
এ ব্যাপারে থানায় অভিযোগ দেয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মংলা থানার অফিসার ইনচার্জ শেখ লুৎফর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
