প্রধান সূচি

বাগেরহাটে কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত : শিপন সভাপতি ও মনি সম্পাদক নির্বাচিত

বাগেরহাট প্রতিনিধি : 

বাগেরহাট জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাগেরহাট রেল রোড চত্বরে জাতীয় পতাকা, দলীয় পতাকা এবং শান্তির প্রতিক পায়রা উড়ানোর মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোতাহার হোসেন মোল্লা। এ সময় সম্মেলনে আগত জেলা কৃষক লীগের হাজার হাজার নেতাকর্মী ‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ শ্লোগানে সম্মেলনস্থল মুখোরিত করে তোলেন। জেলার বিভিন্ন উপজেলা থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল সহকারে সম্মেলনে যোগ দেন। সম্মেলনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ দেখা গেছে।

বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নকিব নজুবুল হক নজু’র পরিচালনায় এবং বাগেরহাট জেলা কৃষক লীগের সভাপতি শেখ আবুল হাসেম শিপনের সভাপতিত্বে সম্মেলনের বক্তব্য রাখেন, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শরীফ আশরাফ আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ সমীর চন্দ্র, সাংগঠনিক সম্পাদক আতিকুল হক আতিক।

সম্মেলন শেষে বাগেরহাট কৃষক লীগ নেতা আবুল হাসেম শিপনকে সভাপতি ও ডেমা ইউপি চেয়ারম্যান মোঃ মনি মল্লিককে সাধারণ সম্পাদক করে বাগেরহাট জেলা কৃষক লীগের নতুন কমিটি ঘোষনা করা হয়। এছাড়া সাবেক কমিটির সভাপতি ডা. আব্দুল মতিন আকনকে কেন্দ্রীয় সদস্য ঘোষনা করা হয়।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial