মঠবাড়িয়ায় দুই সহোদয়ের সংঘর্ষে আহত ৪
মঠবাড়িয়া প্রতিনিধি :
আজ বুধবার সকালে জেলার মঠবাড়িয়ায় উপজেলার নলী গোলবুনিয়া গ্রামে ক্ষেতের সীমানার কলাই তোলাকে কেন্দ্র করে সহোদর দুই ভাইয়ের সংঘর্ষে নারীসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে গুরুতর আহত স্বপন বিশ্বাস (৬০) ও তার স্ত্রী অঞ্জলী রানী (৪৫)কে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। আহত জীবন বিশ্বাস (৬৫) ও তার ভাই আশুতোষ বিশ্বাস (৩৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, ওই গ্রামের মৃত মনোহর বিশ্বাসের ছেলে স্বপন বিশ্বাসের সাথে আপন বড় ভাই জীবন বিশ্বাসের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত রবিবার সকালে বড় ভাই জীবন বিশ্বাস বিরোধীয় জমির সীমানার কলাই তুলে নেন। গতকাল বুধবার সকালে ছোট ভাই স্বপন বিশ্বাস ক্ষেতে গিয়ে কলাই তোলা দেখে বড় ভাইয়ের সাথে বাক-বিতান্ডার এক পর্যায় দুই ভাই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় চার জন আহত হয়।
মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
