প্রধান সূচি

ছবির যাদুকর নাসির উদ্দিন আর নেই

কাউখালী প্রতিনিধি :

সবার পরিচিত মিষ্টভাষী পিরোজপুরের কাউখালী উপজেলার ফিল্ম, নেগেটিভ, ডাকরুম ফটোগ্রাফির এক সময়কার ছবির যাদুকর প্রবীন ফটোগ্রাফার ও শহরের বালক বিদ্যালয় সড়কের ডালিয়া কালার ডিজিটাল ষ্টুডিও’র স্বত্ত্বাধিকারী মোঃ নাসির উদ্দিন মোল্লা আর নেই। তিনি বুধবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সকাল সাড়ে ১০ টার দিকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী এক মেয়ে, এক ছেলেসহ বহু আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্খী ও গুনগ্রাহী রেখে গেছেন।

বুধবার বাদ আছর ঝালকাঠীর দিয়াকুল গ্রামের নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

নাসির উদ্দিনের মৃত্যুতে কাউখালী দক্ষিন বাজার ব্যবসায়ী সমিতি বুধবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকান বন্ধ রাখেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial