বাগেরহাটে তারেক রহমানের ১১তম কারাবন্দি দিবস পালিত
বাগেরহাট প্রতিনিধি :
‘গণতন্ত্র রক্ষার শপথে ঐক্যবদ্ধ হই’ এই শ্লোগানকে সামনে রেখে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১১তম কারাবন্দি দিবস উপলক্ষে বাগেরহাট জেলা বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যাপক আলী রেজা বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজ্জাফ্ফর রহমান আলম, জেলা যুবদলের সভাপতি মেহেবুবুল হক কিশোর, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হাই, জেলা মহিলা দলের যুগ্ম আহবায়ক শাহিদা আক্তার, পৌরসভার মহিলা কাউন্সিলর আসমা আজাদ, যুবদলের সহ-সাধারণ সম্পদক মোহিতুজ্জামান দুলাল, সাংগঠনিক সম্পাদক মোসাদ্দেক হোসেন ডলার, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল, বিএনপি নেতা আসাফুদ্দৌলা জুয়েল, এ্যাডভোকেট শহিদুল ইসলাম, যুবনেতা জাহিদুর রহমান, মহিলা দল নেত্রী শরিনা আক্তার, নারগীস আক্তার ইভা প্রমুখ।
আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান।
