প্রধান সূচি

পিরোজপুরে ভূমি অফিসে গণ শুনানি ও সেবা অবহিতকরণ সভা

ষ্টাফ রিপোর্টার :
পিরোজপুর সদর উপজেলা ভূমি অফিসের সেবা অবহিতকরণ ও এ বিষয় এক গণ শুনানি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ভূমি অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত এ গণ শুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামাল হোসেনের সভাপতিত্বে ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মোঃ মুনিরুজ্জামান নাসিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর শেখ সাইদুর রহমান, সনাকের সহ-সভাপতি এডভোকেট শহীদুল্লাহ খান, সুপ্র’র আহ্বায়ক গৌতম চৌধুরী, প্রতুল ব্রহ্ম, প্রেসক্লাবের সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, সাবেক পৌর কাউন্সিলর হুমায়ুন কবির সিকদার প্রমুখ। এ সময় উপস্থিত সেবা গ্রহীতাদের বিভিন্ন প্রশ্ন ও অভিযোগের জাবাব দেন সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার মোঃ তানভীর রহমান।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial