কাউখালীতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত
কাউখালী প্রতিনিধি :
কাউখালীতে নানা কর্মসূচি’র মধ্য দিয়ে মঙ্গলবার ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। সকালে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় উত্তোলন করে উপজেলা আওয়ামী লীগ। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না’র নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের একাংশ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মুজিব চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ মোঃ কাইউমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, সাংগঠনিক সম্পাদক সুনিল কুন্ডু, মাহামুদ খান খোকন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, যুবলীগের সভাপতি অলক কর্মকার, সম্পাদক নাসির তালুকদার, পলাশ সিকদার, কৃষক লীগের সভাপতি ইউনুস খান, সাধারণ সম্পাদক শামীম খান, ছাত্রলীগের সভাপতি মৃদুল আহমেদ সুমন, সম্পাদক তৌকির আহমেদ সীমান্ত প্রমুখ।
এছাড়া দিনভর বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ মাইকে প্রচার করা হয়।
