প্রধান সূচি

ঐতিহাসিক ৭ মার্চে পিরোজপুরে আওয়ামী লীগের ঐতিহাসিক জনসভা

দিপঙ্কর মাতা মিন্টু :

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে পিরোজপুরে ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় বক্তারা বলেছেন, দলের মধ্যে থাকা দুর্নীতিবাজদের চিহিৃত করে তাদের প্রতিহত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজে যেন কোন দুর্নীতিবাজ স্থান না পায় সেদিকে জেলার প্রতিটি আওয়ামী লীগ নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে।

আজ মঙ্গলবার বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ জনসভা অনুষ্ঠিত হয়।

৭ মার্চ উপলক্ষে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় উপস্থিত নেতা-কর্মীর একাংশ। – ছবি : পিরোজপুর কন্ঠ

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান খান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হাকিম হাওলাদার, পিরোজপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ সদস্য মোঃ হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য এডভোকেট চন্ডিচরণ পাল, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ও পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান খালেক, জেলা আওয়ামী লীগ সদস্য সাবেক এমপি অধ্যক্ষ শাহ আলম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ইসাহাক আলী খান পান্না, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য গোলাম হায়দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান সরদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা আইনজীবী সমিতির সভাপতি খান আলাউদ্দিন, এডভোকেট আব্দুর রাজ্জাক খান বাদশা, জেলা আওয়ামী লীগ সদস্য সৈয়দ শহিদুল আহসান, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম মন্টু সিকদার, জেলা কৃষকলীগ সম্পাদক চাঁন মিয়া মাঝি, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন নান্না, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক তৌহিদুল ইসলাম হিরু, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মিঠু প্রমুখ।

৭ মার্চ উপলক্ষে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিতে আসা নেতা-কর্মীদের জেলা বাস ও মিনিবাস মালিক ও শ্রমিক ইউনিয়নের মিছিল।

জনসভায় পৌরসভার মেয়র জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মোঃ হাবিবুর রহমান মালেক বলেন, ৭ মার্চ বাঙ্গালী জাতির একটি ঐতিহাসিক দিন। এ দিনেই স্বাধীন বাংলাদেশের সূচনা হয়েছিল। ঢাকার রেসকোর্স ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ঐতিহাসিক ভাষনের মধ্য দিয়ে স্বাধীনতার ডাক দেন। সে দিনের তাঁর ভাষন “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম” বাংলার মানুষকে মুক্তিযুদ্ধের চেতানায় উদ্বুদ্ধ করেছিল। যার ফলশ্রুতিতে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি।

পৌর মেয়র বলেন, স্বাধীন বাংলাদেশে, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বাংলাদেশে কোন দুর্নীতিবাজদের ঠাঁই হতে পারে না। দলের মধ্যে থাকা দুর্নীতিবাজদের সনাক্ত করতে হবে। দুর্নীতিবাজদের চিহিৃত করতে হবে।

জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য এডভোকেট চন্ডিচরণ পাল বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য ইসাহাক আলী খান পান্না বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমারা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো। তাই পিরোজপুরে কোন ব্যক্তির কাছে যেন দল জিন্মি হয়ে না পড়ে সেদিকেও সকলকে দৃষ্টি দিতে হবে।

জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান খালেক বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করতে চেয়েছিল। কিন্তু সৌভাগ্যক্রমে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছোট বোন শেখ রেহানা বেঁচে যান। পাকিস্তানী বাহিনীর দোসর জামায়াত চক্র এখনও শেখ হাসিনার বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে চলছে।

জনসভা শুরুর আগে বিকেল ৩টা থেকে জেলার বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহীদ মিনার চত্বরে উপস্থিত হতে থাকে। শহীদ মিনার চত্বরসহ আশেপাশের এলাকা লোকে লোকারন্য হয়ে যায়।

উল্লেখ্য, ৭ মার্চ উপলক্ষে পিরোজপুরে স্মরণকালের মধ্যে এর আগে এতবড় কোন জনসভা হয়নি

 

 

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial