কোষ্টগার্ডের অভিযান : ৭০ মন জাটকা আটক
স্বরূপকাঠী প্রতিনিধি :
কোষ্টগার্ড বাবুগঞ্জের মীরগঞ্জ এলাকায় সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৭০ মন জাটকা ইলিশ আটক করেছে। স্বরূপকাঠি ক্যাম্পের কোষ্টগার্ডের পেটি অফিসার আমির হোসেন জানান, তার নেতৃত্বে কোষ্টগার্ডের একটি টিম নিয়মিত টহলের সময় সোমবার দুপুরে ওই জাটকা মাছ আটক করে। পরে দুপুরে স্বরূপকাঠি উপজেলা মৎস্য অফিসার দেবাশিষ বাছাড়, বানারীপাড়া মৎস্য অফিসার শেখ মোঃ গোলাম মোস্তফা ও উজিরপুরের সহকারি মৎস্য অফিসার মোঃ শাহজাহানের উপস্থিতিতে স্বরূপকাঠি, বানারীপাড়া ও উজিরপুরের বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা, লিল¬াহ বোডিং এবং অসহায় ও দুঃস্থদের মাঝে ওই মাছ বিতরন করা হয়।
Please follow and like us:
« পাটখাতের উন্নয়নে সর্বাত্মক উদ্যোগ নিয়েছে সরকার … প্রধানমন্ত্রী (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) স্বরূপকাঠীতে ৭ শিক্ষার্থীর জন্য ৫ শিক্ষক »
