প্রধান সূচি

পিরোজপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার :

‘নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’ এই প্রতিপাদ্য নিয়ে পিরোজপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবসের মানববন্ধন।

আন্তর্জাতিক নারী দিবস-২০১৭ উপলক্ষে পিরোজপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা অধিদপ্তর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সড়কে রবিবার সকাল ১১টা থেকে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন আয়োজন করে।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী তোফায়েল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহান, পিরোজপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, বেসরকারী উন্নয়ন সংস্থা সকলের জন্য কল্যানের নির্বাহী পরিচালক শামিমা রানী, জেলা মহিলা পরিষদ নেত্রী খালেদা আক্তার হেনা, ওয়ার্ল্ডভিশনের সানজিদা রহমান, এডাবের পক্ষে রফিকুল ইসলাম পান্না, নারী সমন্বয় পরিষদের সুরাইয়া আক্তার হেপি প্রমুখ।

মানববন্ধনে বাংলাদেশ মহিলা পরিষদ, উদীয়মান সূর্যনারী উন্নয়ন সংস্তা, এডাব, ডাক দিয়ে যাই, আইন-সালিশ কেন্দ্র, জাতীয় মহিলা সংস্থা, গণ উন্নয়ন সমিতি, ওয়ার্ল্ডভিশন, পিটিআইর প্রশিক্ষনার্থীসহ সরকারী-বেসরকারী সংস্থার প্রতিনিধি অংশ গ্রহন করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial