স্বরূপকাঠীতে বিএনপির অবস্থান কর্মসূচী পালন
স্বরূপকাঠী প্রতিনিধি :
গ্যাসের দাম মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে স্বরূপকাঠীতে অবস্থান কর্মসূচী পালন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংঠন।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে সদরের বন্দর বাজারের দক্ষিণপাড়স্থ দলীয় কার্যালয় সংলগ্ন বন্দরের রাস্তায় বিএনপি, যুবদল, ছাত্রদল ঘরোয়াভাবে অবস্থান কর্মসূচী পালন করেন।
স্বরূপকাঠি পৌর বিএনপির আহবায়ক মোঃ শফিকুল ইসলাম ফরিদ, যুগ্ন আহবায়ক কাজী আনিছুজ্জামান ও থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দীন তালুকদারে নেতৃত্বে কর্মসূচীতে উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ অংশ নেন।
Please follow and like us:
« পাইকগাছায় পথশিশুদের শিক্ষা কার্যক্রম উদ্বোধন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে ভ্রাম্যমান আদালতে মিষ্টি দোকানী’র জরিমানা »
