বাগেরহাটে ভ্রাম্যমান আদালতে মিষ্টি দোকানী’র জরিমানা
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালত সঞ্জয় দাস নামে এক মিষ্টি দোকানীকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২৫ দিনের কারাদন্ড দিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে জেলার রামপাল উপজেলার গিলাতলায় বাজারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ফারুক-আল-মাসুদ-এর নেতৃত্বে মোবাইল কোর্ট এ দন্ডাদেশ দেন। তিনি জানান, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও বিক্রয় করতে দেখা যায়। তখন কোর্ট ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ২৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ২৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোমিনুর রশিদ জানান, ভোক্তা অধিকার সংরক্ষণে ভ্রাম্যমান আদালত জেলাব্যাপী পরিচালিত হচ্ছে।
Please follow and like us:
« স্বরূপকাঠীতে বিএনপির অবস্থান কর্মসূচী পালন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে ফেনসিডিলসহ আটক ১ »
