প্রধান সূচি

বাগেরহাটে ফেনসিডিলসহ আটক ১

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাট সদরের মাজার মোড় থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে শহরতলীর হযরত খানজাহান (রহ.) এর মাজার মোড় থেকে তাকে আটক করা হয়। আটক শওকাত আলী শেখ (৪৫) জেলার কচুয়া উপজেলার ছোট চরকাঠি গ্রামের প্রয়াত মোঃ আলী শেখের ছেলে।

বাগেরহাট পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মতর্তা (ওসি) মোঃ ইউনুচ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল মাজার মোড় থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ শওকাত নামের এক জনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শওকাত মাদক বিক্রির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial