পিরোজপুরে বাল্য বিবাহ নিরোধ আইন সংশোধনের দাবীতে সংবাদ সম্মেলন

ষ্টাফ রিপোর্টার :
জাতীয় সংসদে ‘বিশেষ বিধান’ রেখে “বাল্য বিবাহ নিরোধ আইন” পাশ হওয়ায় এই আইন সংশোধনের দাবীতে পিরোজপুরে সংবাদ সম্মেলন করেছে জেলা মহিলা পরিষদ। আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে জেলা মহিলা পরিষদের আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পিরোজপুর জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সালমা রহমান হেপী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বাল্য বিবাহ নিরোধ আইন সংশোধন প্রক্রিয়া দীর্ঘদিন ধরে সরকারি- বেসরকারি উদ্যোগে চলছে। অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের বিয়ের ফলে তারা সামাজিক, স্বাস্থ্যগত ও ক্ষমতায়নের ক্ষেত্রে মারাত্মক ঝুঁকির সম্মুখীণ হতে পারে।
কিন্তু সরকার কোন কিছুর তোয়াক্কা না করে যে আইনটি পাশ করেছে এবং যে যুক্তি তারা দেখাচ্ছে তাতে বাল্য বিবাহকে প্রকান্তরে উৎসাহিত করবে এবং সমাজে অপরাধ প্রবণতা বাড়বে, শিশু কিশোরীদের জীবন ঝূঁকিপূর্ণ হবে ।
সংবাদ সম্মেলনে এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা মহিলা পরিষদের সদস্য নীলা রহমান, সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, আন্দোলন সম্পাদক শিরিনা আফরোজ।
