খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে ভিসি নিয়োগ

বিশেষ প্রতিনিধি, খুলনা :
অবশেষে খুলনা নর্থ ওয়েস্টার্ন ইউভার্সিটিতে নিয়োগ দেয়া হল ভাইস চ্যান্সেলর (ভিসি)। আর এ নিয়োগের মাধ্যমে এক টানা ২১ দিন পরে চালু করা হল দুইটি ক্যাম্পাস। ভিসি নিয়োগের দাবীতে দুই ক্যাম্পাস এর ছাত্ররা প্রায় ২১ দিন ক্লাশ বর্জন করে শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিল। অবশেষে আজ বুধবার ড. তারাপদ ভৌমিককে আগামী ৪ বছরের মেয়াদে নিয়োগ দিয়েছেন চ্যান্সেলর রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ।
নর্থ ওয়েস্টার্ন ইউনিভারসিটি’র বোর্ড অব ট্রাট্রিজের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ৩১(৩) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় সমুহের চ্যান্সেলর এ ভাইন্স চ্যান্সেলর নিয়োগে সম্মতি প্রদান করেন।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় অগ্নিকান্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাঁই (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে প্রতিবন্ধী ছিন্নমুল শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা »
