মঠবাড়িয়ায় মানব কল্যাণ কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি :
মঠবাড়িয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘মানব কল্যাণ ফাউন্ডেশন’ নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে কেএম লতিফ সুপার মার্কেটের মানব কল্যাণে প্রিয়জন আড্ডা অফিস কার্যালয়ে এ পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর।
মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুষার আহমেদ মিলনের সভাপতিত্বে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মঠবাড়িয়া পৌরসভার সচিব হারুন অর রশিদ, ডা. রুস্তম আলী ফরাজী কলেজের প্রভাষক ফারুক হোসেন, আবদুল্লাহ আল মামুন, কে এম লতিফ ইষ্টিটিউশনের প্রাক্তন শিক্ষক নাসির উদ্দিন আহমেদ, সাংবাদিক দেবদাস মজুমদার, ইসমাইল হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তৌহিদ সোহেল, মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুষার আহমেদ মিলন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মানব কল্যাণ ফাউন্ডেশনের সদস্য সচিব আহমেদ ফিরোজ ও সদস্য মাসুম রাজ।
মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি তুষার আহমেদ মিলন জানান, আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আরও ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উক্ত কুইজ প্রতিযোগিতায় উপজেলার সকল বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনের জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
