প্রধান সূচি

পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে জলবায়ু পরিবর্তন অভিযোজন কার্যক্রমের শিক্ষনীয় বিষয় শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার :
পিরোজপুরে বেসরকারী সংস্থা ‘উদ্দীপন’ এর উদ্যোগে “শিশু কেন্দ্রিক জলবায়ু পরিবর্তন অভিযোজন” কার্যক্রমের শিক্ষনীয় বিষয় শেয়ারিং শীষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উদ্দীপন পিরোজপুর কার্যালয়ে সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় জানানো হয়, শিশুসহ বিপদাপন্ন জনগোষ্ঠীর সক্ষমতা বাড়ানোর মাধ্যমে পারিবারিক ও সামাজিক পর্যায়ে চলমান দুর্যোগ ঝুঁকিহ্রাস অনুশীলনগুলোতে জলবায়ু পরিবর্তন বিষয়টিকে অন্তর্ভূক্ত করার ক্ষেত্রে এই কর্মসূচি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে। জলবায়ু সক্ষমতা বৃদ্ধির কৌশল ও প্রক্রিয়াকে সমাজ, ইউনিয়ন, উপজেলা, জেলা এবং জাতীয় পর্যায়ে অ্যাডভোকেসির মাধ্যমে শক্তিশালী করনের উদ্দেশে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, সুশীল সমাজের প্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং অন্যান্য স্টেকহোল্ডারদের অংশগ্রহণে এ কর্মশালার আয়োজন করা হয়।
প্রকল্প কার্যক্রমের শিক্ষনীয় বিষয় শেয়ারিং শেষে কর্মশালায় অংশগ্রহনকারীরা জলবায়ু পরিবর্তন অভিযোজনের কৌশল হিসেবে রাস্তার পাশে খেজুর গাছ, তাল গাছ ও নারিকেল গাছ রোপনের পরামর্শ ব্যক্ত করেন। কর্মশালায় বক্তব্য রাখেন সাংবাদিক গৌতম চৌধুরী, মোঃ মুনিরুজ্জামান নাসিম, জিয়াউল আহসান, প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, মহিলা নেত্রী শিরিনা আফরোজ, মিজানুর রহমান, হাসান মামুন প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সেভ দ্য চিলড্রেনের প্রকল্প কর্মকর্তা সাখাওয়াত হোসেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উদ্দীপনের শিশু কেন্দ্রিক জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের কো-অর্ডিনেটর মোঃ সিরাজুল ইসলাম।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial