মঠবাড়িয়া ডাকাতসহ ৩ পলাতক আসামী গ্রেফতার

মঠবাড়িয়া প্রতিনিধি :
মঠবাড়িয়া থানা পুলিশ শুক্রবার রাতে উপজেলার বাবুর হাট, শাপলেজা, উদয়তাঁরা বুড়িরচর গ্রামে পৃথক অভিযান চালিয়ে দুই ডাকাত ও মানব পাচার মামলার পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার ভাইজোড়া গ্রামের প্রভাত গাইনের ছেলে ডাকাত পঙ্কজ গাইন (৪০), খেতাচিড়া গ্রামের মৃত লতীফ কাজীর ছেলে জসিম কাজী (৩৬) এবং মানব পাচার মামলায় উদয়তাঁরা বুরির চর গ্রামের খালেক আকনের ছেলে বজলু আকন (৪৮)।
মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামীদের আজ শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
Please follow and like us:
« পিরোজপুরে সনাকের সমন্বয় সভা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় সৎ মেয়েকে ধর্ষনের চেষ্টা »
