মঠবাড়িয়ায় শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টে কলেজপাড়া চ্যাম্পিয়ন

মঠবাড়িয়া প্রতিনিধি :
জেলার মঠবাড়িয়ায় শেখ রাসেল স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলায় মুন্সী এক্সপ্রেসকে হারিয়ে কলেজপাড়া একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
উপজেলার আঙ্গুলকাটা কমিউনিটি ক্লিনিক সংলগ্ন মাঠে আজ শনিবার বিকেলে ক্রিকেট টুর্ণামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বাদশা, উদযাপন কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা বহুমুখী সমাবায় সমিতির সভাপতি এ্যাডভোকেট মজিবুর রহমান মুন্সী, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জালাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ইঞ্জিনিয়ার আঃ মালেক প্রমূখ।
খেলায় ধারাভাষ্য বর্ননায় ছিলেন শিক্ষক পিযুষ মিত্র।
