বাগেরহাটে ৬শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের চিতলমারীতে ৬শ’ পিস ইয়াবাসহ লিটন সিকদার (৩০) নামে এক যুবকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে চিতলমারী উপজেলার সামনে থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। গ্রেফতার লিটন জেলার কচুয়া উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়নের পালপাড়া গ্রামের আজিজ সিকদারের ছেলে।
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল দুপুরে চিতলমারী উপজেলা অফিসের সামনে থেকে লিটনকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৬শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। লিটন সিকদার পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
Please follow and like us:
« চিতলমারী তাঁতীলীগের আহবায়ক কমিটি গঠিত : রেজাউল আহবায়ক ও মনিরুল সদস্য সচিব (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে প্রাণী সম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন »
