ফাতেমা শিশু নিকেতনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার :
পিরোজপুর ফাতেমা শিশু নিকেতনের ৬ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৬টায় পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ খায়রুল আলম সেখ। এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের বিশেষ অতিথি মোহাম্মদ জামাল হোসেন, বিদ্যালয়ের সভাপতি ডাঃ হাবিবুর রহমান, অধ্যক্ষ নাছিমা আক্তার। পুরষ্কার বিতরণের পর বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী, অভিবাবক এবং শিক্ষকদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানটি উপস্থাপনা করে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ছোয়া ও রাজত্ব। এর আগে গত ১৯ ফেব্রুয়ারি ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। জেলা ষ্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মজিবুর রহমান।
প্রতিযোগিতায় ৩৯টি ইভেন্টে ২৫০জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। এছাড়া বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অধিকারিদের পুরষ্কার বিতরণ করা হয়।
এছাড়া বিদ্যালয়ের পিকনিক আজ শনিবার ডিসি পার্কে অনুষ্ঠিত হয়।
