পিরোজপুর প্রেসক্লাবের বনভোজন অনুষ্ঠিত

পিরোজপুর প্রেসক্লাবের বনভোজন অনুষ্ঠানে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ।
ষ্টাফ রিপোর্টার :
পিরোজপুর প্রেসক্লাবের বার্ষিক বনভোজন আজ শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মস্থান টুঙ্গিপাড়ার শহীদ শেখ রাসেল শিশু পার্ক সংলগ্ন গণপূর্ত বিভাগের বিশ্রাগার মাঠে অনুষ্ঠিত বনভোজনে প্রেসক্লাবের সাবেক সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, বর্তমান সভাপতি শফিউল হক মিঠু, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক টিটু, শিরিনা আফরোজসহ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা, ক্লাব সদস্য, ক্লাব সদস্যদের পরিবারবর্গ ও অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।
বনভোজনে টুঙ্গিপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রহমান তারেক জমাদ্দার, টুঙ্গিপাড়া প্রেসক্লাব সভাপতি গোলাম কাদের, সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ টুঙ্গিপাড়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বনভোজনে বিকেলে ক্লাব সদস্য, অতিথি এবং ক্লাব সদস্যদের পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র।
পরে প্রতিযোগিতার বিজয়ী এবং র্যাফেল ড্র’র পুরস্কার বিতরণ করা হয়।

বনভোজন অনুষ্ঠানে আয়োজিত হাড়িভাঙ্গা খেলা।
এর আগে সকালে প্রেসক্লাব নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় পৌচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া মোনাজাত করেন।
