প্রধান সূচি

পিরোজপুরে সনাকের সমন্বয় সভা

‘জাগ্রত বিবেক, দুর্জয় তারুণ্য-দুর্নীতি রুখবেই’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর উদ্যোগে গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), পিরোজপুরের আয়োজনে সচেতন নাগরিক কমিটি (সনাক), স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন), ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) এবং ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট  ফ্রেন্ডস (ইয়েস ফ্রেন্ডস) এর যৌথ বাৎসরিক সমন্বয় সভা আজ শনিবার পিরোজপুর সনাক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সনাক সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান। সভা সঞ্চালনা করেন টিআইবি এর এরিয়া ম্যানেজার পুলক রঞ্জন পালিত।

সভার কার্যক্রম শুরু করা হয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে। দিনব্যাপী অনুষ্ঠিত কর্মসূচীর অংশ হিসেবে সভায় সনাক এর বার্ষিক কর্মপরিকল্পনা ও বিবেক প্রকল্পের ২য় বছরের (অক্টোবর ২০১৫ থেকে সেপ্টেম্বর ২০১৬) অর্জন, বিচ্যুতি ও চ্যালেঞ্জ, ৩য় বছরের লক্ষ্যমাত্রা, জেন্ডার, সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস এর বিশ্লেষণ (ঝডঙঞ ধহধষুংরং), দলীয় কাজ ও উপস্থাপনা, সনাক এর অটোনমি, এমপ্লিফিকেশন, মিড টার্ম রিভিউ, মুক্ত আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দুর্নীতি বিরোধী শপথ পাঠ কর্মসূচী বাস্তবায়ন করা হয়।(প্রেস বিজ্ঞপ্তি)

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial