প্রধান সূচি

পাইকগাছায় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছায় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের আগমন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পৌর ভবনে মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোর্ত্তজা জামান আলমগীর রুলু, নিরাপদ সড়ক চাই স্থানীয় শাখা কমিটির সভাপতি এইচএম শফিউল ইসলাম, সদস্য আব্দুল আজিজ, এন ইসলাম সাগর, এসএম আলাউদ্দীন সোহাগ, ইমদাদুল হক ও কৃষ্ণ রায়।

উল্লেখ্য, আগামী সোমবার পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সড়ক দূর্ঘটনারোধ কল্পে আয়োজিত সেমিনার ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নিসচা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial