প্রধান সূচি

শংকরপাশায় ব্রান্ডিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার :

পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে শংকরপাশায় “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ” ব্রান্ডিং বিষয়ক ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে উঠান বৈঠক অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের উত্তর শংকরপাশা গ্রামের মোঃ মিজান কাজীর বাড়ীতে উঠান বৈঠক অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ সমূহের ব্রান্ডিং একটি বাড়ী একটি খামার প্রকল্প, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন কার্যক্রমসমূহ, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, সামাজিক নিরাপত্তা, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষাসহ ১০টি বিষয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বক্তব্য  দেন এবং দর্শকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মোঃ ফজলুল হক, ইউপি সচিব মোঃ কবিরুল ইসলাম, মোসাম্মৎ জেসমিন আরা মঞ্জু।

মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগসমূহের ব্রান্ডিং বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ সিরাজুল হক মল্লিক।

উঠান বৈঠকে চাকুরিজীবী, ইউনিয়ন পরিষদ সচিব, সদস্য, মহিলা সদস্য, উদ্যোক্তা ইউনিয়ন ডিজিটাল সেন্টার, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধিসহ ও বিপুল সংখ্যক গ্রামীন নারী-পুরুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial