ভান্ডারিয়ায় ১২০টি স্কুলে ষ্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

ভান্ডারিয়া প্রতিনিধি :
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বৃহস্পতিবার ১২০টি স্কুলে ষ্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৩য় শ্রেণি থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীরা এই নির্বাচনে অংশগ্রহন করেন। সকাল ৯টা দুপুর ১টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলে। তবে ১২০টি স্কুলের ১১৯টিতে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহন হলেও ৬৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয় চলমান এসএসসি পরীক্ষার কেন্দ্র থাকায় ওই স্কুলে দুপুর দেড়টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় ভোট গ্রহন শেষ হয়। ১২০টি স্কুলে ৮৪০জন প্রার্থী নির্বাচিত হয়েছে। শিশুদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ সৃষ্টির লক্ষ্যে এ নির্বাচনকে কেন্দ্র করে ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেছে। প্রতিদ¦ন্দ্বি প্রার্থীরা ভোটারদের আকৃষ্ট করতে গাছে গাছে পোস্টার, ফেসবুক, ফেস্টুনসহ নানা ধরনের পন্থা অবলম্বন করেন। নির্বাচনে প্রতি স্কুলে ৩য় শ্রেণি থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যেই প্রার্থী, ভোটার ও অবাধ সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য স্ব স্ব স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ১জন নির্বাচন কমিশনার, ১জন প্রিজাইডিং অফিসার, ২জন সহকারী প্রিজাইডিং অফিসার, ২জন পুলিং অফিসারসহ ৬জন অফিসার পদে এবং ৫জন আনছার দায়িত্ব পালন করেন।
৬৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নির্বাচন কমিশনার সুমাইয়া ও ৬৯নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচন কমিশনার মাইমুল মালিহা মিস্টি জানান, এই নির্বাচনে শিক্ষা, স্বাস্থ্য, বন ও পরিবেশ বিষয়ক, পরিস্কার-পরিচ্ছন্নতা, আইন বিষয়ক ও আপ্যায়নসহ মোট ৭টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচিত ৭জনের মধ্যে একজন প্রধানমন্ত্রীর পদমর্যদায় এবং বাকীরা স্ব স্ব অন্যান্যপদে নির্বাচিত হয়। কমিশনারদ্বয় আরো জানান, ছোট থেকে যে শিক্ষা নিলাম তা বড় হয়ে এ অভিজ্ঞতাকে কাজে লাগাবো।
থানা পুলিশ ছাড়া ছোটরা যেভাবে নির্বাচন পরিচালনা করেন এই ভাবে যদি বড়রাও সকল নির্বাচন পরিচালনা করতে পারত তা’হলে দেশ আরো সুন্দর হত।
এ ব্যাপারে ৬৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল কৃষ্ম হালদার জানান, এই নির্বাচনে যেভাবে ছোটদের মধ্যে আনন্দঘন পরিবেশ লক্ষ্য করা গেছে তা সত্যিই লক্ষণীয়। ৬৯নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম প্রসাদ পাল জানান, ভোট গ্রহন শেষে গণনার পর ফলাফল প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার।
ফলাফলে বিজয়ীরা প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে চকলেট, আইসক্রীমসহ নানা খাবার বিনিময় করে একে অপরের সাথে বন্ধুসুলভ আচরনের মাধ্যমে উল্লাস প্রকাশ করে যার যার বাড়ি ফিরে যায়।
সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারহানা আফরোজ জানান, ছোটদের উল্লাস আর বাঁধভাঙা আনন্দের মধ্য দিয়ে এবছর উপজেলার ১২০টি স্কুলে ষ্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার জানান, তিনি উপজেলার বেশ কয়েকটি নির্বাচনী কেন্দ্র পরিদর্শনে গিয়ে ছোটদের ভোট প্রদানের ব্যবস্থা দেখে অভিভুত হন এবং নির্বাচনে ক্ষুদে ভোটাররা লাইনে দাড়িয়ে একের পর এক সঠিকভাবে টিক চিহ্ন দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করছেন।
