বাগেরহাটে যুব সংহতির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
বাগেরহাট প্রতিনিধি :
জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সদস্য সচিব ফকরুল আহসান শাহাজাদাকে সন্ত্রাসী কর্তৃক অপহরনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সভা করেছে বাগেরহাট জেলা যুব সংহতির নেতৃবৃন্দ। বুধবার রাতে শহরের নিউ মার্কেটস্থ জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা যুব সংহতির সভাপতি শেখ মাহাবুবুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুব সংহতির সহ-সভাপতি মোল্লা সেলিম উদ্দিন, সাধারন সম্পাদক রাহুল দেব মন্ডল, সাংগঠনিক সম্পাদক সিকদার নিজাম উদ্দিন, যুব নেতা মোঃ আসলাম উদ্দিন, মোঃ রেজাউল হোসেন, রুহুল আমিন, মোঃ আজাদ, ডাঃ জাহিদ, মোশাররফ হোসেন, নজরুল হোসেন প্রমুখ। সভায় নেতৃবৃন্দ ফকরুল আহসান শাহাজাদাকে অপহরনকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।
Please follow and like us:
« পিরোজপুরে মাদক ব্যবসায়ীদের হামলায় ডিবি পুলিশের এএসআই আহত : গ্রেফতার-২ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে সাজাপ্রাপ্ত আসামী আটক »
