বাগেরহাটে চাকুরির প্রভাব খাটিয়ে জমি দখল : প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে জেলা জজ আদালতে চাকরির প্রভাব খাটিয়ে এলাকার অসহায় মানুষের জমি দখল করে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্থ এলাকাবাসি। আজ বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের মীর জুলফিকার আলী লুলু অডিটরিয়ামে এ সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলার উৎকুল এলাকার হয়রানির শিকার বিথিকা আক্তার।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, বাগেরহাট সদরের উৎকুল গ্রামের মৃত আক্কাছ আলী হাওলাদারের ছেলে জেলা জজ আদালতে দূর্নীতির দায়ে বরখাস্ত হওয়া পেশকার আবুল কালাম আজাদ, তার ভাই জেলা নারী শিশু আদালতের ষ্টোনো গ্রফার আবু সাঈদ আদালতে চাকরি করার সুবাদে ভুয়া কাগজ পত্র তৈরি করে জমি দখল সহ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে এলাকায় অসহায় একাধিক পরিবারকে । তাদের ভুমিদস্যুতার কারনে ২০-২৫ টি পরিবার অসহায় জীবন যাপন করছে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, তাদের এই অন্যায়ের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না আর যদি ও কেউ করে তাহলে তাদেও উপর হামলা ও মামলা দিয়ে হয়রানি করা হয়। আবুল কালামের পরিবারের উৎকুল মৌজায় আমাদের জমি জোর পূর্বক দখর করে নিয়েছে। এঘটনায় বাগেরহাট জজ আদালতে আপিল মামলা দায়ের করা হলে বিচারাধিন থাকা অবস্থায় বিভিন্ন প্রকারের হুমকি ধামকি দিয়ে আসছে। এসব ঘটনার তদন্তপূর্বক প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেন।
